লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি মকসুদ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিল্লুর খান।
সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর ট্রাস্টের গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রফিক উদ্দিন। পরে গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ এম. মোসাইদ খান।
সভায় আলহাজ মনির হোসেন, আব্দুল হক আবু, খালেছ উদ্দিন (সাবেক স্পিকার, টাওয়ার হ্যামলেটস), মোহাম্মদ আসিক মিয়া, আব্দুল মুক্তার সাইস্তা, জুনাব আলী (সাবেক মেয়র, সুইনডন), আব্দুর নুর খলকু, আরশ আলী, মিয়া মোহাম্মদ চন্দন, আব্দুল আহাদ, আব্দুল বারী, লাল মিয়া, সুরমা মিয়া, শামীম আহমদ, আহমদ আলী, মোহাম্মদ রফিক উদ্দিন, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মিরাজ নানু মিয়া, সাদেক আলী, শামীম ইকবাল, বদরুল হক সাহীন, তাকবীর হোসেন দুলাল, এম. মোসাইদ খান, আব্দুল কাইয়ুম সুনেল, রিপন আলী অপু, এম. এ. আলী, আব্দুল কালাম, মাছুম মিয়া, দ্বারা হোসেন পলাশ, জুয়েল খান ও কবির আহমেদ সোহেলসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় প্রথম পর্বের কার্যক্রম শেষে দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খালেছ উদ্দিন, আব্দুল হক আবু ও আব্দুল মুক্তার সাইস্তা।
নির্বাচনে সভাপতি পদে মিরাজ নানু মিয়া, সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে তাকবীর হোসেন দুলাল মনোনয়নপত্র জমা দেন। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনাররা তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
সভায় উপস্থিত ট্রাস্টি ও সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
সভায় ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ট্রাস্টি, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের মতামত, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, লালাবাজার ইউনিয়ন ও এর মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য সবার সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।