শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হুসাইন আহমদ (২৮) উপজেলার দনা রাঙ্গিছড়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এএসআই শামীম নুর ও রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দনা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হুসাইন আহমদকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হুসাইন আহমদ ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এ বক্তব্যকে অভিযোগ বা পুলিশের দাবি হিসেবেই দেখা হচ্ছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ভারতের হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে ফেরার সময় ২২ বছর বয়সী ওই তরুণী কানাইঘাট সীমান্তে আসেন। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে কৌশলে আটক করে প্রায় ১০ দিন আটকে রেখে ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী তরুণী কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দনা সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করে।

সর্বশেষ বুধবার হুসাইন আহমদকে গ্রেপ্তার করা হলো। মামলার অন্য আসামিরা এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ