বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ

সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তির ভূমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের সময় নির্মাণ সামগ্রী জব্দ করেছে বাগান কর্তৃপক্ষ। একইসঙ্গে নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাগানের ভূমি দখল করে বসবাসকারী অবৈধ দখলদারদের প্রত্যেকের ঠিকানায় উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, তারাপুর চা বাগানের মালিকানা ‘শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউ দেবতা’র নামে। দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় ভূমিদস্যু বিভিন্ন রাজনৈতিক দল ও প্রভাবশালী ব্যক্তির নাম ভাঙিয়ে বাগানের টিলা কেটে অবৈধভাবে ঘর নির্মাণ করে আসছিল। বাগান কর্তৃপক্ষ বাধা দিতে গেলে দখলদাররা বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি নিজেদের অবৈধ দখল টিকিয়ে রাখতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়ানো এবং এআই (AI) প্রযুক্তির সহায়তায় ছবি এডিটিং করে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযানের সময় বাগান কর্তৃপক্ষ জানায়, অবৈধ দখলদাররা উল্টো বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বাগান পরিচালনা পর্ষদের নির্দেশে বৃহস্পতিবার উক্ত অবৈধ স্থাপনা নির্মাণস্থলে অভিযান চালানো হয়। অভিযানে ঘর তৈরির আলামত ও বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় বাগান কর্তৃপক্ষের পক্ষে দায়িত্বরত একাধিক আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, বাগানের প্রতিনিধি, কর্মচারী এবং জালালাবাদ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি ও তারাপুর চা বাগানের ম্যানেজার এন্ড চীফ কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী জানান, প্রকৃত মালিক শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউ দেবতার ভূমি উদ্ধার এবং অবৈধ দখল উচ্ছেদের লক্ষ্যে দখলদারদের নোটিশ প্রদান করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেবতার ভূমি উদ্ধারে প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


উল্লেখ্য, তারাপুর চা বাগান নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতা ও দখল-উচ্ছেদের লড়াইয়ের পর দেবতার সম্পত্তি রক্ষায় বাগান কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ