বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু ফল পুনঃনিরীক্ষণ - সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়
advertisement
সিলেট বিভাগ

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য সর্বক্ষেত্রে আদর্শ। একজন শিশু থেকে শুরু করে সমাজের প্রত্যেক মানুষের জন্য তাঁর জীবনে রয়েছে অনুকরণীয় আদর্শ। তিনি যেমন একজন আদর্শ পিতা, তেমনি একজন আদর্শ শিক্ষক; সর্বোপরি তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক। তাঁর দেখানো আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনের সফলতা।

বৃহস্পতিবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চারখাই জালালাবাদ মাদ্রাসার রেক্টর মাওলানা আলিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির।

অনুষ্ঠানে জামেয়ার শিক্ষার্থীদের মধ্যে আব্দুল্লাহ আল আমিন, মাজেদুল ইসলাম ও তাহলিল মাহমুদ চৌধুরী হামদ ও নাত পরিবেশন করে।

মাহফিল শেষে তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ

সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা

জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু

ফল পুনঃনিরীক্ষণসিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়