বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু ফল পুনঃনিরীক্ষণ - সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী বিশ্বনাথের ছাত্রদল নেতার ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিআইএস ইন্টারন্যাশনালের উদ্যোগে দুই গভীর নলকূপ ও অটোরিকশা প্রদান

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের স্থায়ী প্রকল্প-২০২৬-এর আওতায় দুটি গভীর নলকূপ ও একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্প হস্তান্তর করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর ও বোরহানাবাদে বিআইএসের স্থায়ী প্রকল্প এলাকায় এবং কামালপুর ইউনিয়নের রাধানগর গ্রামে দুটি গভীর নলকূপের একটি স্থাপন ও হস্তান্তর করা হয়।

এ ছাড়া নালিউড়ি গ্রামের একটি অসহায় পরিবারকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা প্রদান করা হয়। এর মাধ্যমে পরিবারটির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে বলে আয়োজকরা জানান। অটোরিকশাটি সার্বিকভাবে তত্ত্বাবধান করবে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন, নালিউড়ি।

হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব। প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্যপ্রবাসী মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কালের কণ্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আলম।

এ সময় হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মিজান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্প দুটি সমন্বয় করেন সমাজকর্মী আকাইদ আহমদ ও নেসার আহমেদ।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, সমাজকল্যাণ সচিব হুসাইন আহমদ, কার্যকরী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম তানভীর, টিম মেম্বার মাহমুদ হাসান, হৃদয় মিয়া, জুবায়ের আহমেদ রাহিম ও রাজন আহমেদসহ অনেকে।

প্রকল্পটির সার্বিক সমন্বয় করেন বিআইএস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আবুল হাসান চৌধুরী, চিফ অর্গানাইজার সিরাজুল হাসান, চিফ অর্গানাইজার (ইউরোপ) মো. সোহানুর রহমান সোহান এবং পাবলিক অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি রেদওয়ান আহমেদ।

উল্লেখ্য, মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর সাবেক নেতৃবৃন্দ, যারা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে বিআইএস ইন্টারন্যাশনাল। সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা

জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু

ফল পুনঃনিরীক্ষণসিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

বিশ্বনাথের ছাত্রদল নেতার ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা