বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক
advertisement
সিলেট বিভাগ

—বিশ্বনাথে মনজুরুল করিম মহসিন

মহান রবের সন্তুষ্টি অর্জনই মুমিনের জীবনে শ্রেষ্ঠ সফলতা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেছেন, মানুষ ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনের জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা সবার মধ্যেই রয়েছে। তবে একজন মুমিনের দায়িত্ব হলো সফলতা অর্জনের পাশাপাশি সেই সফলতায় মহান রবের সন্তুষ্টি রয়েছে কি না, তা অনুসন্ধান করা। মহান রবের সন্তুষ্টি অর্জন ছাড়া যেকোনো সফলতা বা অর্জনই মূল্যহীন।

তিনি বলেন, যেকোনো কাজ বা অর্জনে মহান রবের সন্তুষ্টি তালাশ করলে ব্যক্তির অনুভূতিতে ভালো ও মন্দের মধ্যে সুস্পষ্ট পার্থক্য তৈরি হয়। এতে একজন সত্যসন্ধানী মানুষ ভালো পথে চলতে উৎসাহিত হয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকে।

মনজুরুল করিম মহসিন বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে অর্জিত সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি নুরুল ইসলাম মুবিনের সভাপতিত্বে এবং সহসভাপতি ছাব্বির হুসেন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হুসাইন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুরুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, মিয়ারবাজার ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সাবেক সহসভাপতি আহসান মাহমুদ শিপন, সিলেট পশ্চিম জেলা প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, অফিস সম্পাদক শুয়াইবুল ইসলাম, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, ডা. হানিফ আহমেদ তৌহিদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুল মুক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুল ইসলাম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফুর রহমান, আব্দুল কাদির, বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক অফিস সম্পাদক শাহেদ আহমদ শিপু, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, সংগঠনের দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার ও বিশ্বনাথ পৌর সহসাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সহসভাপতি তাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাহদী, সহসাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ খান, প্রচার সম্পাদক কামরান আহমদ, সহপ্রচার সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শামীম আহমদ ও অফিস সম্পাদক নুরুল আলম প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু

বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক