শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুনামগঞ্জের ছাতক পৌরসভার বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নিয়মিত পাঠদান শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, একক নৃত্য, গজল ও নজরুলগীতিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন কুমার তরপদার।

প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার তানিশা, মাঈশা বেগম, ইভা বেগম, নুসরাত জাহান মিনহা, উম্মে হাফসা ডলি, রামিশা আক্তার জান্নাত, আমিরা সিদ্দীকা তাইবা, মো. মিনহা আক্তার, মোস্তফা রহমান সাইফ, জান্নাতুল ফেরদৌস জাহেরা, আরিয়ান আহমদ আমানসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মা আক্তার, মোছা. ফাতেমা বেগম লিপি, রাজিয়া বেগম, শিপ্রা সরকার ও তানজিদা আক্তার লিলি।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় তারা নজরুলের সাহিত্যচর্চা, মানবিকতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ