শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর আজিজুর রহমান হত্যা মামলায় এজাহারনামীয় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার চিকনাকুল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাহিয়ান (৩০) কানাইঘাট উপজেলার আগফৌদ (নারায়ণপুর) গ্রামের বিটি মড়ার ছেলে। তিনি আজিজুর রহমান হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।

র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আজিজুর রহমান ও মামলার আসামিরা একই এলাকার বাসিন্দা। এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে আসামিদের বাধা দিতেন আজিজুর। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব জানায়, গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজিজুর রহমানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে চীনা কুড়াল দিয়ে পেটে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে গাছবাড়ী বাজারের কেয়া ক্লিনিকে নিয়ে যান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আজিজুর রহমানের মা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

এর আগে গত ২ আগস্ট মামলার ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের চিকনাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে নাহিয়ানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার জানান, গ্রেপ্তার নাহিয়ানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ