শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের বরাদ্দে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শ্রীধরপাশা (পশ্চিমহাটি) গ্রামের ৪০০ ফুট সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শ্রীধরপাশা পশ্চিমহাটি জামে মসজিদের সামনে এ কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আব্দুস সোবহান।

স্থানীয়রা জানান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদের বাড়ির সামনে থেকে শ্রীধরপাশা পশ্চিমহাটি জামে মসজিদের সামনে পর্যন্ত প্রায় ৪০০ ফুট সড়কে সিসি ঢালাইয়ের কাজ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুস সালাম, সদস্য হুমায়ূন কবির, মিঠন মিয়া, মাছুম আলম কোরেশি, বিএনপি নেতা মো. আখলাকুল আম্বিয়া জিতু, আঞ্জুর আলী, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সুজাত মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহসভাপতি রোকন মিয়া, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু ও জুনেদ আহমদ, কোরেশি এবং কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হকসহ গ্রামের মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সড়কটির সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরো