শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারের মাহবুবা কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের মাঠে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়কলস ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন এবং পূর্ব পাগলা ইউনিয়ন কাবাডি দল রানার্সআপ হয়।

আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন জয়কলস ইউনিয়ন কাবাডি দল জেলা পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারলে দলটি পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দর আয়োজনের জন্য থানা পুলিশকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, জিয়াউল হক, মোজাহিদ উদ্দিন, সাবেক সহসভাপতি আবুল কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, বিএনপি নেতা মাসুক মিয়া ও ছালেক আহমদ, সমাজসেবক রুহুল আমিন শিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল জোসেন, যুবদল নেতা রিপন মিয়া, সৈয়দ আলম, সুয়েব আহমদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিরা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ