শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি খাদ্যপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে শমসেরনগরের আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ছাড়াই দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে বিভিন্ন ধরনের রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের মতো অনিয়ম পাওয়া যায়।

এ ছাড়া রেস্টুরেন্টটিতে মাছির উপদ্রব, খোলা খাবারে মাছি বসা, বাসি ভাত ও তরকারি সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ করা এবং ঢাকনাবিহীন পাত্রে খাবার সংরক্ষণের মতো অনিয়মও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অপরদিকে, একই অভিযানে সিমা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন, কাপড়ে ব্যবহৃত রং ও বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত বদনা পাওয়া এবং প্রয়োজনীয় লেবেল না থাকার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া প্যাকেটে উল্লেখিত উপাদান সম্পর্কে যথাযথ তথ্য ও প্রমাণ প্রদর্শনে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে পৃথক দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ