শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস, অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’

ক্লাসের ফাঁকে কিংবা স্কুল বিরতিতে দলবেঁধে কাজ করছে শিক্ষার্থীরা। কেউ কবিতা লিখছে, কেউ আটা দিয়ে কাগজ ও নকশা লাগাচ্ছে, আবার কেউ রঙিন পেন্সিলে ফুটিয়ে তুলছে নিজের মনের ভাবনা। আপনমনে সৃজনশীলতার ছোঁয়ায় সাজিয়ে তুলছে দেয়ালিকা। তাদের চোখেমুখে কাজের আনন্দ, নতুন কিছু করার উৎসাহ।

এমনই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে ‘অন্বেষণ’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী।

এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘অন্বেষণ’-এর সম্পাদক তনুশ্রী শর্মা সম্পাদকীয় পাঠ করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ পাঠ্যপুস্তকের বাইরের সহপাঠক্রমিক শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা ও মনন আরও বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকায় ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা, অণুগল্পসহ বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে। নিজেদের ভাবনা ও সৃষ্টিশীলতা দিয়ে দেয়াল পত্রিকা সাজিয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা