সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে মোটরসাইকেল শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা কানাইঘাট পৌরশহরের পল্লীবিদ্যুৎ পয়েন্টে জড়ো হন। পরে সেখান থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করা হয়। শোডাউনটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট বাজার পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসাইন আল-আমীনের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ানুল করিমের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ।

শোডাউনে উপজেলা ও পৌর ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর ইশারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা সম্প্রতি কানাইঘাট-দরবস্ত সড়কের নকলাখালের পাশে ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল হওয়ার দাবি করেন।

বক্তারা বলেন, কানাইঘাটে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করতে মাঠে থাকবে। একই সঙ্গে শনিবার ঢাকায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচিতে নাসির উদ্দিন পাটোয়ারীর দেওয়া স্লোগানেরও জবাব দেন তারা।

ছাত্রদল-যুবদলকে নিয়ে দেওয়া ওই স্লোগানের পাল্টা জবাব দিতে ছাত্রদল মাঠে রয়েছে—শোডাউনের মাধ্যমে এমন বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করেন নেতারা।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর