শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত
advertisement
জাতীয়

মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সুন্দরবন, মোংলা বন্দর ও ঐতিহ্যবাহী হিরণ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোংলা বন্দর পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে তিনি মোংলা বন্দর এলাকা সফর করেন। প্রধানমন্ত্রীর এই উপস্থিতিতে বাগেরহাট, রামপাল, মোংলা ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে আসে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে হাজারো নেতাকর্মী আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

সফরকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন সফরসঙ্গীদের গাড়িবহর নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়ি থেকে নেমে পড়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মুখোমুখি হন। তিনি নেতাকর্মীদের হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীকে হঠাৎ এত কাছে পেয়ে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা উল্লাস ও আনন্দে মেতে ওঠে।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিএনপির জেলা, উপজেলা ও নগর পর্যায়ের শীর্ষ নেতারা অভিমত ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে অত্র অঞ্চলের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের গতি বহুগুণ বৃদ্ধি পাবে এবং মানুষের সার্বিক জীবনযাত্রার মানের আমূল পরিবর্তন ঘটবে।

পরিদর্শনকালে মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের প্রিয় নেতার মোংলা আগমন এবং বন্দরের উন্নয়ন পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করল। এতে মোংলা বন্দর ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়িত হবে।

রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক বাংলাদেশের উন্নয়নের কারিগর ও রূপকার হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে অবহেলিত রামপাল-মোংলা অঞ্চলসহ পুরো দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এদিকে তরুণ প্রজন্মের পক্ষ থেকে দাবি তুলে ধরে বাগেরহাট জেলা ছাত্রদলের সদস্য সচিব নিয়ামুল কবির রাহুল বলেন, বাগেরহাটের সাধারণ জনগণের পক্ষে আমাদের মূল দাবি— বাগেরহাটে দ্রুত একটি মানসম্মত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হোক। আমরা বিশ্বাস করি, শুধু বাগেরহাট নয়, দেশের সর্বস্তরের উন্নয়ন নিশ্চিত করতে আমাদের প্রিয় নেতা অগ্রণী ভূমিকা রেখে চলবেন। 

প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শন ও সার্বিক পর্যবেক্ষণকে কেন্দ্র করে মোংলা, রামপাল ও বাগেরহাটের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক আশাবাদ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন

বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল

হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত