শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামছে পৌরসভার নাগরিকরা কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, বিগত সময়ে আপনারা আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার স্বামী এম. ইলিয়াস আলীকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। তিনিও এলাকার উন্নয়ন করে মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন। গত নির্বাচনে আপনাদের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর এই নির্বাচনী আসনে জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ গ্রহন করেছি। ইতিমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৫০টি রাস্তা, ৭টি সেতুর তালিকা করে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমার মেয়াদকালীন সময়ে আপনাদের সকল দাবী-দাওয়া পূরণ করার চেষ্ঠা করব।

এছাড়া তিনি গত নির্বাচনে বিপুল ভোটে তাকে নির্বাচিত করার জন্য রামপাশা ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে রামপাশা ইউনিয়নের আশুগ্ঞ্জ বাজারে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় ্এসব কথা বলেন।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে যুবদল নেতা ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রবাষক মোনায়েম খান, বিশ^নাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা

বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামছে পৌরসভার নাগরিকরা

কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন

বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল

হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়