শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আসন্ন মুদ্রানীতি নির্ধারণী বৈঠককে কেন্দ্র করে সুদের হারের বিষয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মূল্যবান এই ধাতুর বাজারে দরপতন অব্যাহত রয়েছে। খবর রয়টার্সর’।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) এশিয়ার প্রাথমিক লেনদেনে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৫ ডলার ৫০ সেন্টে নেমে আসে। এর আগের দিন বুধবার স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৪ ডলার ৩৩ সেন্টে দাঁড়ায়, যা ১৫ অক্টোবরের পর সর্বনিম্ন।


এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্যও কমেছে। বৃহস্পতিবার এর দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩২ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেডের মুদ্রানীতি নির্ধারণী বৈঠকের দিকে। একই সঙ্গে আগামী সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। দেশটির মূল্যস্ফীতির গতিপ্রকৃতি বুঝতে ফেড এই সূচককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কেন্দ্রীয় ব্যাংকটির লক্ষ্য মূল্যস্ফীতির হার ২ শতাংশে নামিয়ে আনা।


রয়টার্সের জরিপে অংশ নেওয়া প্রায় সব অর্থনীতিবিদ মনে করছেন, অক্টোবরের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেড। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে সুদের হার বাড়ার সম্ভাবনা ১৬ শতাংশ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। অন্যদিকে, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা তারা ৯০ শতাংশ ধরে নিচ্ছেন।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব পড়ে। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। তখন বিনিয়োগকারীদের কাছে সুদ পাওয়া যায় এমন সম্পদ তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।


স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ ডলার ৩৩ সেন্টে নেমেছে। একই সময়ে প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬০৯ ডলার ৯৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৮ ডলার ৫২ সেন্ট হয়েছে।

 

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন

বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল

হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত