বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠীর দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা এদেশকে করদরাজ্যে পরিণত করতে চায়। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারী বাহিনী বর্তমান সরকারকে বিতর্কিত করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। এই অপশক্তি রুখতে আমাদের রাজপথ দখলে রাখতে হবে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সিলেট নগরীর টিলাগড় ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ‘মতাদর্শী’ ছাত্র, যুবক, শ্রমিক ও পেশাজীবী সংগঠন সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জামান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের ৬ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী ও তাদের এদেশীয় এজেন্টরা চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক এবং সামরিক শক্তিতে বলীয়ান হোক। আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথে থেকে স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আমাদের অসংখ্য সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। আমরা ক্ষমতার লোভে নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখেছিলাম। এখনো যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামরিক শক্তিতেও এগিয়ে যাওয়া জরুরি। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। তবে সাইবার স্পেসে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। সকল নেতাকর্মীকে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু ঘরে বসে থাকলে হবে না, দল ও দেশের স্বার্থে রাজপথের পাশাপাশি সাইবার বিশ্বেও সক্রিয় থেকে অপশক্তি মোকাবিলা করতে হবে।
শিক্ষানুরাগী বিএনপি নেতা উমেদ খানের সভাপতিত্বে এবং শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট মহানগর শাখার সভাপতি আছনাত উদ্দিন জাহিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কবির উদ্দিন, ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা তছলিম উদ্দীন, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, বিএনপি নেতা হাফিজ আব্দুল সালাম, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক দীপক রায়, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব আহমদ, জেলা জাসাস নেতা জুনেদ আরমান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সেলিম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল কালাম মিয়া, শাহপারণ থানা জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুব হোসেন মিলন, বিএনপি নেতা আজমল খান।
আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমেদ, সদস্য সচিব আবদুল হান্নান, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান ও সাজ্জাদুর রহমান সাজু, জেলা বিএনপি নেতা রফিক আহমেদ, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য জামাল উদ্দিন ও রেজাউল করিম রুবেল, সিলেট জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সুমন, সুমন আহমদ, সদর উপজেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, মহানগর তাঁতীদলের সদস্য সৈয়দ সজীব, শ্রমিকদল নেতা মিলাদ আহমেদ ও সালাউদ্দিন আহমেদ, শাজাহান আহমদ, কবির মিয়া, আইনুল হক সাদ্দাম, বাচ্চু মিয়া, মাহতাব উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম ব্রিগেডের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ ও কোতোয়ালি থানা সভাপতি রনি আহমদ, সোহাগ আহমদ শুভ, দয়াল খাঁ, সদর উপজেলা জাসাস-এর সহ-সভাপতি খালেদ আহমদ, আব্দুল আহাদ মিয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহপরাণ থানা শাখার সদস্য সচিব সেলিম আহমদ রাহি, জাসাস সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুনেদ হোসেন জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান কবির, প্রচার সম্পাদক রুমানা আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদ আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাফি আহমদ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ।