রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গ্রুপিং থাকা উচিত নয়। সরকার যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, সেগুলোর সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দ বা অপছন্দের বিষয়টি এখানে মুখ্য নয়। উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’র সৌজন্যে উপকারভোগীদের মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। এ ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহসম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

পরে উপজেলার ৭৫০ জন উপকারভোগীর মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল

বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক

একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন

বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক

রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান