শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

‘বিএনপির হাত ধরেই বারবার পথ ফিরে পায় বাংলাদেশ’—এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির হাত ধরেই বারবার পথ ফিরে পায় বাংলাদেশ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। দেশপ্রেম, স্বাবলম্বিতা ও জাতীয়তাবাদের আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত দলটি দীর্ঘদিন ধরে মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে আসছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও ত্যাগ বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেছে। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমরা দলের প্রতিষ্ঠাতা ও নেতাকর্মীদের ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

বিএনপির বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল নতুন উদ্দীপনায় এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে আধুনিক, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় পৌরশহরের ইউছুফ কমপ্লেক্সে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও ফখরুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ নজির আহমদ, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন, শেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওলিউর রহমান নাসির, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাকের মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল আহমদ ও ছাত্রদল নেতা বাবর আহমদ।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এমরান আহমদ চৌধুরী এমপি।

বিকেল ৪টার দিকে পৌরশহর থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সময় পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপি নেতা আবু নাসের পিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনসহ জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিতে পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই সম্পর্কিত আরো