শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর কমিউনিটি ক্লিনিকের পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা জয়া এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স সদরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের দক্ষিণ পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজনরা আহত হন।

আহতদের মধ্যে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক গ্রামের হেলাল (৩৫) ও আরিফুল ইসলাম (১৯) রয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় জানা যায়নি। অ্যাম্বুলেন্সটির চালক রনক হাসান হৃদয়। তবে দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আনুমানিক সাতজন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মোহাম্মদ সেলিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। পরে জয়কলস হাইওয়ে থানায় খবর দেওয়া হলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা