শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ জনসহ গ্রেপ্তার ৭

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাতক থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১০(০৯) ২০২৬-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৌরসভার বাগবাড়ি মহল্লার ভাড়াটিয়া জয়নাল মিয়ার ছেলে আলা উদ্দিন (২৩) এবং বাগবাড়ি-ছাতক রেলওয়ের পরিত্যক্ত হাসপাতাল এলাকার হোসেন আলীর ছেলে শরীফ আহমদ (৩৪)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ছাতক থানার মামলা নং-১১(০৯) ২০২৬-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৌরসভার বাগবাড়ি মহল্লার টিলাবাড়ির ভাড়াটিয়া মোখলেস মিয়ার ছেলে সাঈদী ইসলাম হৃদয় (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ছাতক থানার মামলা নং-০৩(০৯) ২০২৬-এর এজাহারনামীয় আসামি নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মৌর আলী ওরফে মৌরালী (৬৪)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পারিবারিক জারি মামলা নং-০৮/২১ (ছাতক)-এর ওয়ারেন্টভুক্ত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চাকলপাড়া গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে শামসুদ্দীন (৩০), জিআর মামলা নং-১৭৯/২৬ (ছাতক)-এর ওয়ারেন্টভুক্ত আসামি ছাতক পৌরসভার মণ্ডলীভোগ মহল্লার মো. ফারুক মিয়ার ছেলে মো. কয়েস মিয়া (২৫) এবং জিআর মামলা নং-৩১৩/১৮ (ছাতক)-এর ওয়ারেন্টভুক্ত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের ছেলে বীরবল রবিদাস (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের শুক্রবার আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো