শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা

সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা পালন করেছে।

শুক্রবার সকালে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির, সাচনা হরিপাশা সংঘ, সাচনা শরৎপুর কৃষ্ণতলা মন্দির, কামলাবাজ গীতা সংঘ ও গোপাল জিউর মন্দিরের সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পৃথক শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাগুলো সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, সহসভাপতি জয়বেন্দ্র পাল ও অজিত পাল, কোষাধ্যক্ষ নান্টু বণিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, সাধারণ সম্পাদক অজিত রায়, সহসাধারণ সম্পাদক শীতেষ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব বণিক, জন্মাষ্টমী কমিটির আহ্বায়ক সুধীর রায়, সুমন পাল চৌধুরী প্রমুখ।

এ সময় সনাতন ধর্মাবলম্বীরা নেচে-গেয়ে ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন তারা।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে পরাজিত করে মানবকল্যাণে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা