শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নানা আয়োজনে মৌলভীবাজারে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

বিভিন্ন ধর্মীয় ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

 এ উপলক্ষে শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, সাধারণ সম্পাদক পরিমল দাশ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াকুব আলী, ডা. প্রদীপ লাল বণিক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর ও ভক্তরা অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল, কীর্তন ও ধর্মীয় সংগীতের সুরে শোভাযাত্রাটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
শোভাযাত্রাটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিশ্ব শান্তিকল্পে করা হয় বিশেষ প্রার্থনা।

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, সংকীর্তনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে শ্রীকৃষ্ণের আদর্শ, মানবতা, ন্যায়, সত্য ও সম্প্রীতির বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই সম্পর্কিত আরো