শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মন্ত্রী-এমপিরা ডেনমার্কে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের, আটক ২ শুক্রবার সিলেট আসছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জৈন্তাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আহত এক বিয়ানীবাজারের চারখাইয়ে হাইওয়ে থানার প্রস্তাব পুলিশের পুকুর ভরাট-দখল - সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ ১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ
advertisement
সিলেট বিভাগ

পুকুর ভরাট-দখল

সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ

দেশের পরিবেশের সুরক্ষা বিবেচনা করে সরকার ২০০০ সালে জলাধার সংরক্ষণ আইন নামে একটি আইন পাস করে বিভিন্ন শহরে থাকা পুকুরগুলো বা জলাধার ভরাট করা নিষিদ্ধ ঘোষণা করে। এবং উক্ত আইন অনুসারে কেউ দখল ও ভরাট কাজের সঙ্গে জড়িত থাকলে তাদের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে আইনে।

 
সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বরিশাল, ময়মনসিংহন্ধানী , চট্টগ্রাম, বগুড়া ও সিলেট জেলা শহরে শত শত পুকুর দখল ও ভরাট করা হচ্ছে মর্মে একটি টেলিভিশন অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে। সে রিপোর্ট নজরে আসলে জেলার পুকুরগুলো সংরক্ষণের প্রয়োজনে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে একটি আইনি নোটিশ পাঠিয়ে সেসকল কর্মকাণ্ড অর্থাৎ ভরাট ও দখল বন্ধে কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে নোটিশ পাঠিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন বগুড়া, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, মোট ১৫ জন।

 

নোটিশে আগামী চার সপ্তাহের মধ্যে, যে সকল পুকুর দখল করা হয়েছে ও ভরাট করা হয়েছে তা পুনরুদ্ধার করার ব্যবস্থা গ্রহণ এবং যে সকল পুকুর বিদ্যমান রয়েছে সেগুলো যাতে আর কেউ ভরাট বা দখল করতে না পারে সে ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। নতুবা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। 

নোটিশগুলো বৃহস্পতিবার ডাকযোগে সংশ্লিষ্ট ১৫ জনকে পাঠানো হয়েছে। নোটিশগুলো প্রেরণ করেছেন এইচআরপিবি প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এই সম্পর্কিত আরো

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মন্ত্রী-এমপিরা

ডেনমার্কে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের, আটক ২

শুক্রবার সিলেট আসছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জৈন্তাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আহত এক

বিয়ানীবাজারের চারখাইয়ে হাইওয়ে থানার প্রস্তাব পুলিশের

পুকুর ভরাট-দখলসিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ

১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার

৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ