শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে জন্মাষ্টমীর নগর পরিক্রমার উদ্বোধন করবেন এমপি মিলন

সুনামগঞ্জের ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় ছাতক সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে।

শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির প্রাঙ্গণ থেকে নগর পরিক্রমা শুরু হবে। পরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নগর পরিক্রমায় ভগবান শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও ধর্মীয় ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরা হবে। একই সঙ্গে দেশ, জাতি ও মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করা হবে।

ছাতক সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী ও সাধারণ সম্পাদক সৌরভ দাস এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ছাতকের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নগর পরিক্রমায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এই সম্পর্কিত আরো