শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির শান্তিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা কাজী মফিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব কাজী রাসেল আহমদ ও সদস্য মামুন আহমদের যৌথ সঞ্চালনায় প্রথমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ক্বারী সোসাইটির সদস্য আমিরুল ইসলাম, জেলা তালামীযের সভাপতি তারেক আহমদ রাজু, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ এবং আমরিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহীম।

এ সময় উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক সোহানুর রহমান, সহ-প্রচার সম্পাদক আলীনুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি হাফিজ আব্দুর রশীদসহ উপজেলা ও জেলা আল ইসলাহ এবং তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন। পরে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।

এই সম্পর্কিত আরো