শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

বিতর্কের মুখে মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার

নানা সমালোচনা ও বিতর্কের পর সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মনির হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।

ওসি মনির হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মনির হোসেনের স্থলাভিষিক্ত এখনো কাউকে করা হয়নি।

এ বিষয়ে পুলিশ কমিশনার মো. সারোয়ার মোর্শেদ শামীম বলেন, প্রশাসনিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ওসি মনিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অধস্তন পুলিশ সদস্যদের মানসিক নির্যাতন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

ওসি মনির হোসেনের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ওই অভিযোগগুলোর তদন্ত চলমান আছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসাবে যোগ দিয়েছিলেন মনির হোসেন। পরে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়েছিল।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা