শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ

জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাংপানি নদী এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও স্থানীয় পুলিশ বাহিনীর সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাংপানি নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নদী থেকে ১২টি বারকি নৌকা আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ও সহায়তায় জব্দকৃত নৌকাসমূহ ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করা হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদীর প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। উক্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে টাস্কফোর্সের এমন অভিযান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা