মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ১৮ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন সিলেটের মতিলাল বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল চারখাই পুলিশ ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় সজল বিশ্বাসের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তদারকি এবং বিয়ানীবাজার থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে চারখাই এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক সজল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার

গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে

গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন