শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু ১৬ ঘণ্টায় সিলেট অঞ্চলে ৬ ভূমিকম্প অবৈধ আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি, ব্যবস্থা চায় বিএলডিএ ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা এক জায়গায় কার, ট্রাক ও বাইক, আইসিসিবিতে জমজমাট গাড়ির বাজার কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

সিলেটের ওসমানীনগরে উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি শেখ ফয়ছল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস।

সভায় বক্তারা বলেন, বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রূপকার ও সর্বাধিনায়ক। তাঁর সাহস, নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৈনিক সবুজ সিলেটের ওসমানীনগর প্রতিনিধি উজ্জ্বল দাশ, যুবদল নেতা ও ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত ব্যানার্জি, দৈনিক আলোকিত সকাল-এর ওসমানীনগর প্রতিনিধি ও দৈনিক সিলেটের ভোর-এর পরিচালক সাজ্জাদ হোসেন, দৈনিক অগ্রযাত্রার ওসমানীনগর প্রতিনিধি ও ওসমানীনগর টাইমসের পরিচালক মো. সুয়েব আহমদ এবং দৈনিক বিজয়ের কণ্ঠের ওসমানীনগর প্রতিনিধি আব্দুর রকিব আনু প্রমুখ।

বক্তারা বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর বর্ণাঢ্য জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৬ ঘণ্টায় সিলেট অঞ্চলে ৬ ভূমিকম্প

অবৈধ আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি, ব্যবস্থা চায় বিএলডিএ

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব

চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন

সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

এক জায়গায় কার, ট্রাক ও বাইক, আইসিসিবিতে জমজমাট গাড়ির বাজার

কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র