বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম মতিন, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা মির্জা লিকসন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুল হাসিম ডালিম, সদস্য সচিব জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক মো. লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমদ এবং জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আরশ আলী।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।