সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ রোডে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শাল্লা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মাহবুব সোবহানী চৌধুরী, ১ নম্বর আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ মিয়া, ২ নম্বর হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলামিন মিয়া, ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর, ৪ নম্বর শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাইদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব ব্রজেশ রঞ্জুন চৌধুরী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, যুগ্ম আহ্বায়ক রোমান মিয়া এবং ছাত্রদল নেতা শাকিল আহমেদ।
বক্তারা বলেন, ৪৮ বছর আগে এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তাঁরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
এদিকে, ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বাদ আসর উপজেলা জামে মসজিদ ও থানা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শাল্লা উপজেলা বিএনপি।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।