মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া বলেছেন, ধনী-গরিব কোনো বিষয় নয়; দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমই শিক্ষার্থীদের উন্নতির প্রধান সোপান। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে শতভাগ মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। কারণ একমাত্র শিক্ষাই সব ধরনের অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করতে পারে।

তিনি আরও বলেন, মেধার বিকাশ ঘটাতে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারকেন্দ্রিক বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বই মানুষকে জ্ঞানার্জনের পাশাপাশি কাঙ্ক্ষিত সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এসএসসি ও দাখিল উত্তীর্ণ অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট, ফ্রান্স’-এর অর্থায়নে এবং শাহজালাল (রহ.) ইসলামি পাঠাগারের আয়োজনে রামধানা, শেখেরগাঁও, টেক-কামালপুর ও কামালপুর গ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট, ফ্রান্সের সাধারণ সম্পাদক ও শাহজালাল (রহ.) ইসলামি পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ইমন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃতি শিক্ষার্থী আবু বক্কর। স্বাগত বক্তব্য দেন শাহজালাল (রহ.) ইসলামি পাঠাগারের সাবেক সভাপতি জাকের হাসান।

শাহজালাল (রহ.) ইসলামি পাঠাগারের সভাপতি এইচ এ শাহ আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু লাল চক্রবর্ত্তী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবুল কালাম, গ্রামের প্রবীণ মুরব্বি ও শিক্ষানুরাগী শামসু মিয়া লালা, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, শাহজালাল (রহ.) ইসলামি পাঠাগারের সাবেক সভাপতি ও স্থায়ী সদস্য সৈয়দ জুয়েল আহমদ এবং মাওলানা আজিজুর রহমান।

এ সময় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাহজালাল (রহ.) ইসলামি পাঠাগারের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি