শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সততা স্টোরের উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর এর শুভ উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সততা স্টোরের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জমশেদ আলীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, বিদ্যালয়ের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, সহ সভাপতি আহমদ সিরাজ, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজ সেবক সিদ্দেক আলী, জাহাঙ্গীর আলম, আনোয়ার খান প্রমুখ

এই সম্পর্কিত আরো