শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ভারতীয় চকলেটসহ মিনি পিকআপ জব্দ, আটক ৩

সিলেট নগরীতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা মূল্যের চকলেটসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন মজুমদারী এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন—কানাইঘাট উপজেলার দুর্গাপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আবু বক্কর (৪৮), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকার শফিউল্লাহর ছেলে আবু বক্কর (২১) এবং জকিগঞ্জ উপজেলার মোগাম এলাকার আইনুল হকের ছেলে মো. ফখরুল (২৬)। দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি বর্তমানে সিলেট নগরের কালিঘাট ও টিলাগর এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মজুমদারী এলাকার মেসার্স ইউনুছ অটো ট্রেডার্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি টাটা সিঙ্গেল কেবিন যাত্রীবাহী মিনি পিকআপ (সিলেট মেট্রো-ছ-১১-০১৩০) থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে পিকআপটি থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৪০ পিস নেসলে কিটক্যাট ও ১ হাজার ৫৩৬ পিস স্নিকার্স। উদ্ধার করা চকলেটগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। পরে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো