শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আমেরিকা প্রবাসী উজানীগাঁও গ্রামের সন্তান রুহুল আমিন শিপন।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন শিপন বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছি। আমেরিকায় বসবাস করলেও আমার মন সবসময় পড়ে থাকত আমার প্রিয় জন্মভূমি ও জয়কলস ইউনিয়নের মানুষের কাছে। অতীতে আমার পরিবার ও আমি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়েছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও টানে আমেরিকা ছেড়ে আমি দেশে ফিরে এসেছি। আমার এই ফিরে আসার মূল উদ্দেশ্য হলো নিজের এলাকার মানুষের পাশে থাকা এবং মানুষের সেবা করা।’

জনপ্রতিনিধিত্বকে মানুষের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার উল্লেখ করে রুহুল আমিন শিপন বলেন, ‘জনপ্রতিনিধিত্ব মানে শুধু একটি পদ নয়; এটি মানুষের প্রতি একটি দায়িত্ব ও অঙ্গীকার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে আমি একটি স্বচ্ছ, সুন্দর, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত জয়কলস ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জয়কলস ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের উদ্দেশে রুহুল আমিন শিপন বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি চাই সাংবাদিকরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবেন এবং উন্নয়ন ও জনস্বার্থের বিষয়ে গঠনমূলক সমালোচনা করবেন। আমি নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যার সমাধানে কাজ করব।’

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, গণমাধ্যমের ভূমিকা, সমসাময়িক বিভিন্ন বিষয় ও সম্ভাব্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। রুহুল আমিন শিপন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণ করে ভবিষ্যতে এলাকার উন্নয়নে কাজে লাগানোর আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন ও দিলীপ কুমার দাশসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা