রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর! জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল
advertisement
সিলেট বিভাগ

ছাতকে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে নিয়মিত মনিটরিং, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সুনামগঞ্জের ছাতকে। এ নিয়ে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিস্তারিত আলোচনা ও মতামত নেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৃথক এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভায় বাজারে প্রশাসনের তৎপরতা বাড়ানো, নিয়মিত বাজার মনিটরিং, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার করতে বিভিন্ন মতামত ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও শান্তিপূর্ণ পরিবেশ জনগণের স্বাভাবিক জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত। এসব নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে

স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য

ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর!

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও

দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না

অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল