শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ বলেছেন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সে কারণে কোন মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌরসভার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌরসভার সভাপতি মতিউর রহমান ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু হাসানতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা শাখার সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সভাপতি আমিনুর রহমান, এক‌ই শাখার বর্তমান অর্থ ও প্রচার সম্পাদক ময়নুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক লতিফুর রহমান।‌

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হযরত শাহপরান (রহ.) বিএস হাফিজিয়া দাখিল মাদ্রাসার শাকিল উদ্দিন জুনেদ ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের তাসলিমা বেগম।

অনুষ্ঠানে বিশ্বনাথ পৌরসভার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানৈর প্রায় ২শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা