শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, আটক ১ ২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ, কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাইমের ডাস্টবিন স্থাপন নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ হাজারের বেশি মানচিত্র বদলেছে, ধর্মীয় সম্প্রীতি বদলায়নি: সিসিক প্রশাসক বিশ্বনাথে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা কানাইঘাটে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে উল্টো এক নারী গ্রেফতার সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলায় ক্ষত, চিকিৎসকের দাবি জন্মগত ত্রুটি কোনোভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না: সিসিক প্রশাসক কলকলিয়া ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

কলকলিয়া ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন  স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৮ আগস্ট বিকাল বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজারে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজ সাজাদ মিয়া। 

পরে উম্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সালাম, হুমায়ুন কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র  সহ সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আঞ্জুর আলী, শায়েস্তা মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, এ অফিস উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী হবে। দলের নেতাকর্মীরা রাজনৈতিক চর্চা করার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

এসময় কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিটন মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি রুহেল আলম কোরেশী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, বিএনপি নেতা আরমান আলম কোরেশী, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,  ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দাল হোসেন, 

১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, আটক ১

২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ, কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাইমের ডাস্টবিন স্থাপন

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ হাজারের বেশি

মানচিত্র বদলেছে, ধর্মীয় সম্প্রীতি বদলায়নি: সিসিক প্রশাসক

বিশ্বনাথে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

কানাইঘাটে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে উল্টো এক নারী গ্রেফতার

সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলায় ক্ষত, চিকিৎসকের দাবি জন্মগত ত্রুটি

কোনোভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না: সিসিক প্রশাসক

কলকলিয়া ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন