শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় জগন্নাথপুর পৌরসভা কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি সৈয়দ মছরুর আহমদ কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী এবং সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী।

কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাইলগাঁও ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিজ আকমল আহমদ।

এ সময় বক্তব্য দেন উপজেলা জমিয়তের সহসভাপতি বাহা উদ্দিন, হাসমত উল্লা খান, লুৎফুর রহমান, মাওলানা আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জুয়েল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ এবং পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন, উপদেষ্টা মাওলানা আব্দুল হাফিজ, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

কর্মশালায় উপজেলা জমিয়তের আওতাধীন প্রত্যেক ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্ব পালনে নেতৃবৃন্দকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা