শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে অত্যন্ত দুর্লভ শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত সৌদি থেকে এলো ৯ জনের মরদেহ - পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জৈন্তাপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মেধার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।

তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

বক্তারা আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জীবনের নতুন পথচলার সূচনা। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের মাধ্যমে তারা পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।

জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম এবং জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে অত্যন্ত দুর্লভ

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি

মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সৌদি থেকে এলো ৯ জনের মরদেহপরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত