শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

রাজনগর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রাম থেকে মো. মফুর মিয়া (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ হয়েছেন। প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পরিবারের সদস্যরা জানান, গত ১৭ জুলাই ২০২৬ দুপুর ১২টার দিকে মফুর মিয়া নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

মফুর মিয়া মানসিকভাবে অসুস্থ এবং বাকপ্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন না। তাঁর মাথায়ও সমস্যা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে কোথাও গিয়ে নিজের পরিচয় বা ঠিকানা জানাতে না পারায় পরিবারের সদস্যরা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

নিখোঁজ মফুর মিয়ার পিতার নাম মো. লিয়াকত মিয়া। তাঁর বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি মফুর মিয়াকে কোথাও দেখে থাকলে বা তাঁর কোনো সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের নম্বর: ০১৭৬০০৭২৮০৬, ০১৭৫৪৬৬৭৭৬০, ০১৭২৬৪৮২৭৯৬।

পরিবারের সদস্যরা আশা করছেন, সবার সহযোগিতায় দ্রুত মফুর মিয়াকে খুঁজে পাওয়া সম্ভব হবে।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা