শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

ছাতক থানার পাশে ব্যবসায়ীর বাড়িতে দু:সাহসিক চুরি, মালামাল লুট

সুনামগঞ্জের ছাতকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত বাসার তালা ভেঙে ৫ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। থানা থেকে মাত্র ২০০ গজের ভেতরে এ ধরণের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চোর আতঙ্ক। রোববার সকালে এ ঘটনায় ছাতক থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি আবদুস সাত্তার। তিনি ছাতক পৌর শহরের ৮নং ওয়ার্ডের চরেরবন্দের মৃত আরজদ আলীর ছেলে এবং একতা বালু সমিতি ও ছাতক সো-মিল ব্যবসায়ী সমিতির সভাপতি।

জানা যায়, ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার নিজের পরিত্যক্ত বাড়িতে একটি গোডাউনে কনভেয়ারের যন্ত্রাংশ মটর সহ বিভিন্ন মালামাল সংরক্ষণের জন্য ব্যবহার করতেন ব্যবসায়ী আবদুস সাত্তার। গেল ২২ আগস্ট রাত আনুমানিক ১১টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে যে কোন সময় দুর্বৃত্তরা বাসার গেইট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৫ হর্সপাওয়ারের ৩টি ও ৭ হর্সপাওয়ারের ৩টি মোটর, ৯৫০ ফুট বৈদ্যুতিক তার, ৩০০ লিটার ডিজেল, বিভিন্ন ধরনের পুলি, সেফ, ওয়েল্ডিং রড, জেনারেটরের তারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও লোহার মালামাল নিয়ে যায় চোরেরা।

এদিকে, লিখিত অভিযোগ প্রাপ্তির পর রোববার সকাল ১১টার দিকে ছাতক থানার উপ পরিদর্শন শরিফুল ইসলাম ও হেলাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে চোরাই মালামাল উদ্ধারসহ দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগি আবদুস সাত্তার।

অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা