রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির মাজার জিয়ারত সিলেটে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত, ৩ জন একই পরিবারের ‘জাহাজ বিল্ডিংয়ে’ অপরাধ চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি জামানের কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪ পরীমণির গাড়িকাণ্ডে আসল ‘মাসরুর’ কে, কেন মাসরুর আরেফিনের নাম? বড়লেখায় জিম্মায় থাকা ১৪ মহিষের ৯টি উধাও, চোরাকারবারি-ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১ টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস শরিফুলের ৬ উইকেটে লড়াই করে দিন শেষ করল বাংলাদেশ
advertisement
সিলেট বিভাগ

‘জাহাজ বিল্ডিংয়ে’ অপরাধ চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি জামানের

সিলেট নগরের টিলাগড় পয়েন্টসংলগ্ন কালাশিল আবাসিক এলাকার দীর্ঘদিনের পরিত্যক্ত ‘জাহাজ বিল্ডিং’ ঘিরে মাদক সেবন, মাদক কেনাবেচা, অস্ত্রের ব্যবহারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগের পর ভবনটিতে ঝটিকা অভিযান চালিয়েছে বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটি ও শাহপরান থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বাদ মাগরিব এ অভিযান পরিচালনা করা হয়। এতে বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শাহপরান থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ভবনটির ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং দরজা-জানালাবিহীন ভবনটি রাতের বেলায় মাদকসেবী ও অপরাধীদের আনাগোনার স্থানে পরিণত হয়েছে।

বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, কালাশিল একটি আবাসিক এলাকা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ‘জাহাজ বিল্ডিং’ নিয়ে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। দরজা-জানালা না থাকায় ভবনটি অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, “এখানে মাদক সেবন, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয় বলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। মানুষ অতিষ্ঠ হয়ে পঞ্চায়েত কমিটির কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছেন।”

অভিযোগ পাওয়ার পর শাহপরান থানাকে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে বলে জানান জামান। তিনি বলেন, “পুলিশকে সঙ্গে নিয়ে আমরা ভবনটি পরিদর্শন করেছি। ভবনের কোনো দরজা-জানালা নেই। পরিত্যক্ত ও অন্ধকার হওয়ায় এখানে মাদকসেবীদের আড্ডা, মাদক কেনাবেচাসহ নানা অপকর্মের সুযোগ তৈরি হয়েছে।”

ভবিষ্যতে ভবনটিতে পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ভবনটির প্রবেশমুখগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অপরাধীদের সতর্ক করে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, “আইন সবার জন্য সমান। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে থাকা শাহপরান থানার এসআই সাজ্জাদ বলেন, “আমরা প্রায়ই এখান থেকে অনেক লোককে আটক করে নিয়ে যাই। কেউ মাদক বিক্রি বা ক্রয় করতে এলে কিংবা মাদকসহ আটক হলে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।”

এসআই সাজ্জাদ জানান, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ভবিষ্যতে ওই এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষভাবে নজর রাখা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনটি ঘিরে নানা অভিযোগ থাকলেও পঞ্চায়েত কমিটি ও পুলিশের যৌথ অভিযানে তারা স্বস্তি পেয়েছেন। ভবনটির সব প্রবেশপথ বন্ধ করার পাশাপাশি নিয়মিত পুলিশি টহল ও নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

 

এই সম্পর্কিত আরো

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির মাজার জিয়ারত

সিলেটে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত, ৩ জন একই পরিবারের

‘জাহাজ বিল্ডিংয়ে’ অপরাধ চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি জামানের

কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

পরীমণির গাড়িকাণ্ডে আসল ‘মাসরুর’ কে, কেন মাসরুর আরেফিনের নাম?

বড়লেখায় জিম্মায় থাকা ১৪ মহিষের ৯টি উধাও, চোরাকারবারি-ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

শরিফুলের ৬ উইকেটে লড়াই করে দিন শেষ করল বাংলাদেশ