রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির মাজার জিয়ারত সিলেটে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত, ৩ জন একই পরিবারের ‘জাহাজ বিল্ডিংয়ে’ অপরাধ চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি জামানের কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪ পরীমণির গাড়িকাণ্ডে আসল ‘মাসরুর’ কে, কেন মাসরুর আরেফিনের নাম? বড়লেখায় জিম্মায় থাকা ১৪ মহিষের ৯টি উধাও, চোরাকারবারি-ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১ টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস শরিফুলের ৬ উইকেটে লড়াই করে দিন শেষ করল বাংলাদেশ
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল ব্রিজের ওপর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ২৫-৩০ জন নেতাকর্মী কয়েক মিনিটের ঝটিকা মিছিল করেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা এর আগেই সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা করে। মামলার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কানাইঘাট উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের চতুল এলাকার ছাত্রলীগ নেতা ও বর্তমানে প্রবাসে অবস্থানরত এমএ কামালসহ আরও কয়েকজনের অর্থায়নে ওই মিছিল আয়োজন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির মাজার জিয়ারত

সিলেটে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত, ৩ জন একই পরিবারের

‘জাহাজ বিল্ডিংয়ে’ অপরাধ চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি জামানের

কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

পরীমণির গাড়িকাণ্ডে আসল ‘মাসরুর’ কে, কেন মাসরুর আরেফিনের নাম?

বড়লেখায় জিম্মায় থাকা ১৪ মহিষের ৯টি উধাও, চোরাকারবারি-ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

শরিফুলের ৬ উইকেটে লড়াই করে দিন শেষ করল বাংলাদেশ