রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির মাজার জিয়ারত সিলেটে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত, ৩ জন একই পরিবারের ‘জাহাজ বিল্ডিংয়ে’ অপরাধ চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি জামানের কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪ পরীমণির গাড়িকাণ্ডে আসল ‘মাসরুর’ কে, কেন মাসরুর আরেফিনের নাম? বড়লেখায় জিম্মায় থাকা ১৪ মহিষের ৯টি উধাও, চোরাকারবারি-ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১ টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস শরিফুলের ৬ উইকেটে লড়াই করে দিন শেষ করল বাংলাদেশ
advertisement
সিলেট বিভাগ

‘প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের উন্নয়ন করা হবে’—কয়ছর আহমেদ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, সংসদীয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সঙ্গে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টসংলগ্ন আলী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এম এ মতিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, “জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে মডেল উপজেলা ও পৌরসভায় রূপান্তরিত করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি অত্যন্ত আন্তরিক।”

তিনি বলেন, সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করে যেতে হবে। ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

আগামী দুই বছরের মধ্যে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরের প্রতিটি রাস্তা, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতাল ও শিক্ষার মানোন্নয়নেও কাজ করতে হবে। জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে আর কেউ অবহেলিত বলার সুযোগ পাবে না।

সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, শামসুল ইসলাম ও তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী প্রমুখ।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কারী মাওলানা আরশ আলী।

এই সম্পর্কিত আরো

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির মাজার জিয়ারত

সিলেটে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত, ৩ জন একই পরিবারের

‘জাহাজ বিল্ডিংয়ে’ অপরাধ চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি জামানের

কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

পরীমণির গাড়িকাণ্ডে আসল ‘মাসরুর’ কে, কেন মাসরুর আরেফিনের নাম?

বড়লেখায় জিম্মায় থাকা ১৪ মহিষের ৯টি উধাও, চোরাকারবারি-ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

শরিফুলের ৬ উইকেটে লড়াই করে দিন শেষ করল বাংলাদেশ