শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ বাচ্চু বর্মনের দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ইউএনওর কাছে বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা রাজনীতির আশ্রয়ে উগ্রবাদ ফিরে এলে বিপদ বাংলাদেশের সিলেটে ট্রিপল মার্ডার: ১৬৪ ধারায় বাবুলের জবানবন্দি ইরান অবরোধের মধ্যে ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলেছে যুক্তরাষ্ট্র সাংবাদিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ইউএনওর কাছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত চাল কম দেওয়া এবং হোল্ডিং ট্যাক্সের নামে তিনশ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভিন্ন গ্রামের ১২ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়েছে।

‎গতকাল দেওয়া অভিযোগে বলা হয়, গত ১৬ ও ১৭ আগস্ট বেহেলী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়। এ সময় কৃষকদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তিনশ টাকা করে রশিদের মাধ্যমে আদায় করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অনেক কৃষক ধার-দেনা করে ওই টাকা পরিশোধ করেছেন। একই সঙ্গে ১৫ কেজির পরিবর্তে প্রায় ১৩ কেজি করে চাল দেওয়ার অভিযোগও করেন তারা।

‎তবে অভিযোগ অস্বীকার করে বেহেলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কোনো টাকা রাখিনি। সরকারের দেওয়া নির্ধারিত প্রণোদনা ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। তবে এর আগে পুরো ইউনিয়নে মাইকিং করে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য নাগরিকদের জানানো হয়েছে। এর মধ্যে অনেকেই প্রণোদনার টাকা গ্রহন করার আগে রশিদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদান করেছেন। এটাকে কিছু মানুষ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ বাচ্চু বর্মনের

দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার

চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ইউএনওর কাছে

বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার

শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

রাজনীতির আশ্রয়ে উগ্রবাদ ফিরে এলে বিপদ বাংলাদেশের

সিলেটে ট্রিপল মার্ডার: ১৬৪ ধারায় বাবুলের জবানবন্দি

ইরান অবরোধের মধ্যে ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলেছে যুক্তরাষ্ট্র

সাংবাদিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত