মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও সন্দ্বীপ তালুকদার। তিনি বলেন, শিক্ষা, পর্যটন, যানজট, সীমান্ত, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ।
মতবিনিময় সভায় উপজেলার প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিট এর নেতৃবৃন্দসহ সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার বলেন, সার্বিক উন্নয়নে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। উপজেলার উন্নয়নে কর্মরত সকল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ভালো কিছু করতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।