শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা হবিগঞ্জে বিজিবির অভিযান : - সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লাফার্জহোলসিম নির্বাচন: - বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর সহকারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীকে সিলেটের কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদ মাঠে নামাজে যানাজা শেষে মহল্লার কবরস্থানে তাহাকে চির নিদ্রায় সমাহিত করা হয়।

মঙ্গলবার রাত আড়াই টার দিকে তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বুধবার বেলা ২টায় ঢাকার পল্টন জামে মসজিদে তার প্রথম নামাজে যানাজা শেষে গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে দ্বিতীয় যানাজার পর দাফন করা হয়েছে। দাফনের পূর্বে যানাজার নামাজে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় লোকজন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানা যায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী গণির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী হানাদার বাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে তিনি গুরুত্বর আহত হন। এতে তিনি বাক ও শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। এরপর থেকে মুক্তিযোদ্ধা তজম্মুল আলী জীবনের বাকি সময়টুকু বোবা ও শ্রবণশক্তিহীন অবস্থায় কাটিয়েছেন। মুক্তিযুদ্ধের পর তিনি ঢাকার পুরানা পল্টনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত বাসস্থানে বসবাস করতেন। মুক্তিযুদ্ধকালীন সহযোদ্ধা ওসমান গণি তাঁকে সেখানে বসবাসের সুযোগ করে দেন। স্বাধীনতা পরবর্তী ৫৪টি বছর তিনি সেখানেই অবস্থান করেন। সরল-সহজ মানুষটি জীবনে কারো কাছে কিছু চাননি, এ জন্য তার ক্ষোভ কিংবা কোন অভিমানও ছিল না। অবশেষে মঙ্গলবার রাত আড়াইটায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তজম্মুল আলী মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায় মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি নন্দিরাই গ্রামের মরহুম তছদ্দর আলীর পুত্র।  স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এই সম্পর্কিত আরো

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ

বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ

ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

হবিগঞ্জে বিজিবির অভিযান :সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাফার্জহোলসিম নির্বাচন:বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা