বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবা ও নগদ ৯ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল থানাধীন ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের ইসলামপুর (কামারগাঁও) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় ইসলামপুর (কামারগাঁও) এলাকার রুকন মিয়ার বাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে মো. ফাহিম মিয়া ওরফে পাবেল মিয়া (২০) এবং মো. নাইম মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন একই এলাকার বাসিন্দা এবং তাদের পিতার নাম মো. রুকন মিয়া।

অভিযানে তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সম্পর্কিত আরো